Posts

Showing posts from March, 2023

মা (কবিতা)

 মা ----- আশরাফ খান  মাগো.....! মা........! তোমার মতো এমন করে নেবে না কেউ খোঁজ... ডাকবে না কেউ.....  করবে না কেউ ফোন বলবে না কেউ এমন করে  বাবা! বাড়ি ফিরে এসো...!  মাগো..! তুমি কোথায় হারিয়ে গেলে...? ডাকছি মাগো...! ফিরে এসো...!  তোমার সন্তানেরই কোলে...! আমার বাড়ি ফেরার জন্যে মাগো তুমি...! করতে কতো অনুরোধ...!  ধরতে কতো বায়না...! মাগো...! তুমি জানতে যখন আসবো আমি বাড়ি আনন্দে- আহ্লাদে আত্মহারা হয়ে খানিক বাদে বাদে করতে তুমি ফোন কখন আমি ফিরবো বাড়ি পথপানে থাকতে চেয়ে....! আবার যখন বাড়ি থেকে দিতাম রওয়ানা মাগো তুমি মায়াবী চোখে থাকতে তাকিয়ে  যতোদূর দেখা যেতো আমার ছায়া- কায়া...! কখন আমি পৌঁছবো বাসায় মাগো তুমি ছাড়তে তখন উদ্বেগের দীর্ঘশ্বাস  মাগো তুমি জানতে যখন  আমি পৌঁছে গেছি বাসায় ছাড়তে তখন মাগো তুমি শান্তির নিশ্বাস...!  মাগো...! তুমি কোথায় হারিয়ে গেলে...?  ডাকছি মাগো..!  ফিরে এসো....!  তোমার সন্তানেরই কোলে......!

চিঠি (কবিতা)

 আমি কিচ্ছু চাই না তোমার কাছে..... শুধু একটা চিঠি দাও..... নয়তো একটা চিরকুট......! তাতেই আমি আমার আবেগ ভালোবাসাটা ধরে রাখবো বারবার পড়বো যখনি তোমার কথা ভাববো তখনি পড়বো...... সযত্নে লালন করবো..... আমার ভালোবাসা.......!  ভালোবাসি কথাটি নাই -ই বা লিখলে.... শুধু লিখো... "তুমি খুব ভালো" এটাই হবে আমার মহার্ঘ  তোমার কাছ থেকে পাওয়া আমার শ্রেষ্ঠ সম্পদ.......! (এখানে আমি হারিয়ে যাওয়া চিঠির আবেদনটা তোলে ধরার চেষ্টা করেছি মাত্র।)

দুই জীবন (স্মৃতিচারণ)

 আমাদের সময়ে আমরা প্রায় সবাই ৪/৫ ভাই - বোন  ছিলাম........  আমাদের সব চাহিদা বাবা-মা  মেটাতে পারতো না.....  আমাদের ক্ষেত্রেও তাই..... কোন কিছু না পেলে অসন্তুষ্ট থাকতাম.... কিন্তু বাবা-মাকে মুখ ফোটে বলতে পারতাম না..........!  আজ আমরা বাবা-মা হয়ে বুঝেছি....  সেদিনটা কত ভালো ছিলো...! আমরা যারা বাবা কারো প্যান্ট ছিঁড়ে গেছে,  কারো  জামা, কারো মোজা...... টাকা উপার্জন করি ঠিকই কিন্তু সখ করে একটা কিছু  কিনতে পারি না.....  কোন অনুষ্ঠানের খাবার না খেয়ে  সন্তানদের জন্য নিয়ে আসি.... পকেটে একটা টাকা থাকা অবধি সন্তানদের না করতে  পারি না.....  মায়েদের ক্ষেত্রেও তাই.......!  একই মানুষের দুই জীবনাচরণের কতটা প্রভেদ......! এক জীবনে বাবা-মাকেই ঘিরে সন্তানের পৃথিবী......  আরেক জীবনে জীবনটাকে তুচ্ছজ্ঞান করে সব ধরনের  ঝড়-ঝাপটা থেকে পরম মমতায় সংসারটাকে আগলে  রাখা.......!

আমার স্বপ্নগুলো (কবিতা)

 তোমাকে হারাতে চাই না  কোন মূল্যে যদি হারিয়ে যাও কোনদিন  তোমাকে নিয়ে আমার বর্ণিল  সোনালি দিনগুলোর স্মৃতিতে অবগাহন করবো  সবটুকু ভালোবাসা একত্রিত করে।  আজোও মন কাঁদে তোমার স্মৃতির ভেলায় পড়ে থাকি বেলা-অবেলা তোমার লেখা চিরকুটগুলো আমায় কাঁদায় নিয়তই। আর আসে না ফাগুনের - শরতের দিনগুলো বিকেল বেলায় তোমায় নিয়ে  মেতে থাকা আমার প্রহরগুলো। আমি শূন্য হৃদয়ে ভাঙা মন নিয়ে আজো খুঁজি তোমায় সংগোপনে, তোমায় ছুঁবো বলে হৃদয় দিয়ে স্পর্শ করবো বলেই আজো তোমার অপেক্ষায় আছি।  জানি তুমি আমার নেই  যেমন করে চেয়েছি তোমায়  আমার শূন্য নীড়ে  হৃদয়ের মনিকোঠায়।  রাতের নিরবতার নিঃসঙ্গতায়  আমি তোমায় খুঁজি  চোখে তন্দ্রা আসে চোখ বুঝি তবুও তুমি এসে ধরা দাও স্বপনে মিষ্টি হেসে বলো আমি তোমারি আছি। আমার মুখের ভাষায় যদি আস্থা না আসে তবে তুমি আমার চোখের দিকে তাকাও আমার ভালোবাসার মায়া জড়ানো  ছায়া তুমি দেখতে পাবে। আমার বুকে মাথা রেখে  হৃৎস্পন্দন শুনতে পাবে যার প্রতিটি নিঃস্বাসে রয়েছে  তোমাকে পাওয়ার আকুতি।  আমাদের প্রতিশ্রুতি  বিশ্বাসে পাশাপাশি থ...

আমায় ফেলে দূরে (কবিতা)

 তুই কাজল কলো চোখে  আমায় দেখবি বলে কাজল এনেছি  ঘন খোঁপায় পড়বি বলে তোর জন্য কদম এনেছি  বকুল ফুলের মালা পড়বি বলে বকুল কুড়িয়ে মালা গেঁথেছি তুই আসবি বলে দুচোখে  হাজার স্বপ্নের জাল বুনে  পথপানে চেয়ে আছি।  তুই আসবি বলেই আমি স্বপ্নাচারী বিশাল পথ দেবো পাড়ি তোর মনের আকাশে চিরকাল  থাকতে পারি যদি আমি সবটা জুড়ি। সযতনে তোকে  আগলে রাখি অন্তরাত্মায় ডাকছি তোকে মধুর সুরে কেমন করে থাকিসরে তুই  আমায় ফেলে দূরে।

অবহেলার মোড়কে হারিয়ে যাবে (কবিতা)

 আমি মনে মনে ভাবি হয়তো একদিন তোমার সাথে দেখা হবে তোমার হাতটি ধরবো সবটুকু বিশ্বাস ভরসা জড়ো করে  আর মৃদু হাসবো তোমার চোখে চোখ রেখে।  ইচ্ছে আমার  সাজিয়েছে তোমায় বর্ণিল ক্যানভাসে। যেখানে রাজা উদাস আকুল মনে অপলক দৃষ্টিতে দেখতো তার মহারানীকে। আজ রাজা আছে  রাজ্য আছে শুধু মহারানী নেই।  হয়তো সময়ের আবর্তে  হারিয়ে যাবে অনেক কিছু  ফুরাবে জীবনের লেনদেন  হয়তো আমার  শেষ ভালোবাসাটুকুও অবহেলার মোড়কে হারিয়ে যাবে।

আমার প্রণয় প্রেম উপাখ্যান (কবিতা)

 আমার প্রেয়সী  আমার মহারানী  আমার প্রণয় প্রেম উপাখ্যান।  আমি আমার জলপরীকে দেখি ছলছল চোখে  কি যে মায়ায় পড়ে থাকি নিশিদিন জানি না কি যে ব্যাকুলতা। মেঘাচ্ছন্ন আকাশে আমি তোমাকে দেখতে চাই না  আমি তোমাকে শরতের শুভ্র  আকাশে দেখতে চাই  আর তোমায় নিয়ে  লুকোচুরি খেলতে চাই  কাশবনের শুভ্রতায়। আমি তৃষ্ণা মিটাই তোমার পরশ পেয়ে  ঘাসের ডগায় শিশির কণা  মুক্তো ছড়ায় যেমন তুমি আমার এমনি একজন  মনের আয়নায় দেখি তোমায় গাহি কুহুতান  সুরের মেলায় ভাসিয়ে তোমায় আমিও হারাই তোমার ভালোবাসায়। সেই অতৃপ্ত আত্মায় ডুবে থাকি অবলীলায় অবগাহন করি  প্রেম সমুদ্রে  প্রেম তরী আমায় ভাসিয়ে নিয়ে যায় অসীম দিগন্তে।  এ ভালোলাগায় নেই  বিন্দু বিসর্গ কৃত্রিমতা  যতটা বিশ্বাস করি ভালোবাসি তোমায়। 

শুধু ভালোবাসি বলেই (কবিতা)

 আছি আগের মতোই  সকাল- সন্ধ্যা - রাত হয়তো চলে যাবে অনেকটা সময়  এমনি করে তবুও পাওয়া হবে না  তোমায় মন ভরে চেয়েছি যেমন করে। সেই আগের মতোই  তোমার চাহনি যেদিন তোমায় দেখেছিলাম  এক পলক মনে মনে আপন করে নিয়েছি স্বপ্নের জাল বুনেছি হয়তো তুমিও আমায় আপন করে নিয়েছো তোমার মায়ার জাদুতে বসিয়েছো মনের অজান্তেই  হৃদয়ের সবটা জুড়ে  এঁকেছো আমায় মনের ক্যানভাসে খুঁড়ে খুঁড়ে।  আমি লালন করি তোমায় পরম যতনে আশায় বুঁক বাঁধি তোমায় ছুঁবো বলে নয় আলিঙ্গন করবো বলেও নয় শুধু ভালোবাসি বলেই  তোমাকে আগলে রাখি ছোট্ট খাঁচায় পুষি তোমার খুশিতেই আমি খুশি কিচ্ছু চাই না  তারপরও ভালো থেকো।

মম প্রিয়া (কবিতা)

 আমি একান্তই তোমায় পেতে চাই  চাই না কোন আড্ডায় হৃদয় ভাঙ্গার আসরে শুধু তুমি আমার হৃদয় ভাস্বরে থাকবে মম প্রিয়া হয়ে। আমি না থাকি মম প্রিয়ার কাছে সে জড়িয়েছে আমায় অপার প্রেমের বন্ধনে তারচেয়ে বড় কথা হলো সে নেই কোন  হৃদয় ভাঙ্গার আসরে।  প্রেমে পড়েছি ঐ মায়াবী চোখের  কারণে - অকারণে  চেয়েছি তোমায় একান্ত আপন করে। 

ও প্রেয়সী (কবিতা)

 ও প্রেয়সী  তুমি আমার অপেক্ষার প্রহরে বিশ্বাসে চিন্তা-চেতনায় ভালোবাসার এক মূর্ত প্রতীক  হয়ে আছো নিরবধি।  ও প্রেয়সী  আমি তোমায় আবেগ দিয়ে নয় মন দিয়ে ভালোবাসি  এখানে নেই কোন মিথ্যে অভিনয়।  আমি আমার প্রেয়সীর কলিজায় অনেক দামী  এরচেয়ে মধুর কিছুই নেই  প্রেয়সীর জীবনে  শুধু আমি আর আমার  তুমি বিনে এ ভূবনে। আমার প্রেয়সী কই...? সে কি আমার হৃদয়ের রক্তক্ষরণ দেখে....?  না-কি ভিন্নতার ছবি আঁকে অথবা অপেক্ষার প্রহরে থাকে শূন্য এ হৃদয়ের জন্য  বিনে সুতোর মালা গেঁথে। 

ভালোবাসায় বাঁচতে চাই (কবিতা)

 পাশাপাশি এখনো বসা হয়নি ছুঁয়ে দেখা হয়নি তোমায় তবুও তোমার মুখখানা আমাকে নিয়তই ভাবায় আমাকে দিশেহারা করে দেয় আমি তোমাতেই ডুবে থাকি। আমি শুধু তোমাতেই খুঁজি  পৃথিবীর সব অপরুপ সৌন্দর্য  আকাশ ছোঁয়া ভালোবাসা  হাজার ফুলের সুগন্ধি  শুধু তোমাতেই আমি বন্দী  অপার ভালোবাসায়। আমি কখনোও তোমাকে হারাতে চাই না  তোমার স্মৃতিতে  ভালোবাসায় বাঁচতে চাই  অনন্তকাল।  তুমি আমার মনের মনিকোঠায়  বিশ্বাসে ভরসায় ভর করে আছো তোমায় ঘিরে  আমার সকাল -সন্ধ্যে-রাত হয়।

ভালোবাসার পরিচয় (কবিতা)

 ভালোবাসা সেটাই  যা চোখের ভাষা মনের ভাষা বুঝে আর সবচেয়ে কষ্ট পায় মিথ্যে ভালোবাসায়। মানুষ তার সাথেই বেশি অভিমান করে যাকে সে অধিক আপন ভাবে সর্বোচ্চ অধিকার খাটায়  আর অভিমান করে নিজেই কষ্ট পায় বেশি। ভালোবাসা এমন একটি বিষয়  দুজনেই জানে অজানা গন্তব্যের শেষ নেই  তবু্ও হাঁটে অজানা পথে পড়ে থাকে মোহে অবিরত শত বাঁধা উপেক্ষা করে। 

সুখী হও (কবিতা)

 উদাস এ মন  ভাবে সারাক্ষণ  আদৌ পাবো কি তারে......? পাওয়া না পাওয়ার হিসেবে নয় ভালোবাসার বন্ধনে জড়িয়েছি যারে স্মরি দিবানিশি তারে। সবুজ ঘাসের বুননে নেই কোন সজীবতা  আসমানে নেই নীলিমা  হৃদয়ে নেই কোন উচ্ছাস  শুধু তুমি নেই বলেই। অনেকেই হেরে যায় মিথ্যে ভালোবাসার কাছে দিনশেষে আমিও না হয় হেরে গেলাম তুমি জিতে গিয়ে সুখী হও।

থাকে শুধু কথা (কবিতা)

 দিন যায় সন্ধ্যে নামে  ঘনিয়ে আসে রাত তবুও তুমি নেই  জানি না তুমি কোথায়....? তন্দ্রা এলো চোখে  এই বুঝি এলে হয়তো আসবে আমি চলে গেলে। এসেছে কথা  গল্প হয়ে  রূপকথার গল্পে  কিসের মায়ায়....? কিসের ছায়ায়....? এখনো আনমনে আমি। অপেক্ষার প্রহর গুণে বিমূর্ত আমি আজোও পাইনি এতটুক আশা। জীবনের দ্বন্দ্বে হেরে গেলেও বেলা শেষে  থাকে শুধু কথা।  কথায় কথায় মালা বলে পায়েল ছমছম কে পরাবে মালা....? আমার প্রিয়ার গলে।

শুধু ভালো থেকো (কবিতা)

 জানি না যে হারিয়ে যায় তাকে কি ভালোবাসার বিনে সুতোয় বাঁধা যায়....? সুখ যাকে হাতছানি দেয়  কষ্টের বসতিতে গড়ে মিতালি  সে যেন আশায় চোরাবালি।  এ ভালোলাগার জন্যই লিখি কাব্য কথা সরোবরে পদ্ম যেমন তুমিও আমার এমনি একজন।  পৃথিবীর সব কষ্ট আমার তারপরও সুখে থেকো হয়তো বিনিময়ে চাওয়ার  কিছুই নেই  দেবারও সাধ্য নেই  শুধু ভালো থেকো।

সেই আগের মতোই শুধু তুমি নেই (কবিতা)

 সেই আগের মতোই  যার প্রতিটি কথা ভরসার দীপ জ্বেলে এসেছিলো আমার হৃদয় আকাশে। চিত্রশিল্পী রংতুলি দিয়ে মনের মাধুরি মিশিয়ে যে ক্যানভাসে চিত্র আঁকে সেটাই যদি না থাকে কি করে আঁকবে....?  হৃদয়ের আঁকা ছবি।  তদ্রূপ কবিতার উপজীব্য  বিষয়টিই যদি না থাকে কবি কি করে লিখবে কবিতা....? যে ধ্রুবতারা জ্বলছিল হৃদয় আকাশে  এখনো জ্বলে কি-না  মিটিমিটি  শুধাবো তারে আছো কি আগের মতোই.....?  সূর্য আছে চাঁদ আছে আছে জোছনা রাত সেই আগের মতোই  শুধু তুমি নেই। 

ও প্রেয়সী তুমি কোথায়....? (কবিতা)

 ও প্রেয়সী  তুমি কোথায়.....? মন চায় কাঁধে কাঁধ মিলিয়ে  দিগন্তে মিশে যাই। পায়ে পা মিলিয়ে  হেঁটে যাই দূর-দূরান্তে  যেখানে শুধু  তুমি আর আমি। তুমি আমার প্রভাতের শিউলি মালা  সুবাসিত বকুল তোমায় বিনে আমার নেই কোন কূল।  আমি জানি  তুমি আসবেই  আমার মোহন বাঁশির সুর  তোমাকে আমার  কাছে নিয়ে আসবেই। কালের ধারায় পাল্টে যায় জীবন  মানুষের মন তুমি আছো হৃদয়ে আমার ঠিক আগের মতোন।

ধূসর স্বপ্নে (কবিতা)

 ধূসর পাতা ওড়ে খড়-কুটোয় শূন্যে মিশে যায় শুধুই ধূসরতায় ছেয়ে যায় চাদ্দিক পরে থাকে নিথর দেহ। এমনি সময় কপালে লালটিপ মোহনীয় আবেশে আবছা আলোয়  ক্ষণে ক্ষণে পিছুটানে সোনামুখির সোনালি বর্ণচ্ছটায় আলো আঁধারি খেলায়।

বড্ড ভালোবাসি তোমায় (কবিতা)

প্রতিদান কখনো চাইবো না  কিছু পাওয়ার আশাও করবো না  শুধু জানতে চাই  শুনতে চাই  তুমি আমায় ভালোবাসো কি-না?  জোরকরে ভালোবাসা হয় না  শান্তনাও চাই না  স্পষ্ট করে শুনতে চাই  তুমি আমায় ভালোবাসো কি-না?  শুধু একবার বলো তুমি আমায় অনেক ভালোবাসো আমি যেন শুনতে পাই আকাশে বাতাসে  শুধু একটি কথা বড্ড ভালোবাসি তোমায়।  জানি না  আমার এ লেখা  কতটা ভালো লাগে আমাকে কতটা তোমার  কাছে টানে  পরম ভালোবাসায় না-কি শুধুই ভালোলাগা।  তুমি বসেছো আমার হৃদয় আঙিনায়  ডানা মেলেছো আমার মনপিঞ্জিরায়। জীবনে ভুল কিছু চাই না  চাই সুগন্ধি ফুলের মতো তোমাকে  কতটা দূরে আছো সেটা বড় নয় কতটা আমার কাছে এসেছো এটাই সবচেয়ে বড়।

কষ্ট (কবিতা)

 বিধাতা দেয়নি আমায় বাবা-মা এর নাম কষ্টের সাথে সখ্যতা আমার কষ্টে বসবাস। কষ্ট উপজীব্য বলে প্রেরণা আর সৃষ্টি লয়ে বন্ধুসম ছায়া হয়ে আছো নিরবধি। 

অপেক্ষা (কবিতা)

 আমি বিহ্বলিত প্রায় তোমারি অপেক্ষায় তুমি এসেছিলে সখা শরতের শুভ্র আকাশের মতো আলো ঝলমল করে। তোমার চোখের চাহনিতে  হৃদয় পুলোকিত করে তুমি চলে গেলে। আমি তাকিয়ে পিছু ফের তাকাবে আশায় তুমি চলে গেলে বহুদূর  মরিচিকা মম মরুপ্রান্তরে। আমি এক নাম না জানা সম্পর্কে বন্দী  যেখানে ভাষা নেই  আবেগ নেই  তারপরও আমাকে কাঁদায়। তোমার পথপানে চেয়ে আছি বসে অধীর আগ্রহে  শুধু একবার বলো ভালোবাসি।  একটু ছুঁয়ে দাও ভালোবেসে জড়িয়ে আমায়।

প্রিয় (কবিতা)

 প্রিয় কবি নজরুল  প্রিয় ফুল কৃষ্ণচূড়া কচুরিপানা  প্রিয় রং কালো শুধুই প্রিয়তমা আছে  বর্ণচোরার আলোয়। বন্ধু! তোমার জন্য ছড়িয়ে দিলাম  জবা ফুলের লাল দিবানিশি রবো আমি তোমার চিরকাল।  তুমি কি আসবে....? দিগন্ত ছুবো দুজনে রাঙিয়ে দিবো অসীম আকাশ  আছে যত রং দুজনার মনে।

প্রেম (কবিতা)

 একটু ভালোলাগা দূরত্বের কাছে আসা না দেখেও পাবার  তীব্র আকাঙ্খা  হয়তো এটাই প্রেম এটাই ভালোবাসা।  প্রেয়সী আজ বুঝেছি  তুমি আমার সত্তায় কতটা জড়িয়ে।  বেদনার্ত এ হৃদয় আজ বড়োই ভারাক্রান্ত  শুধুই তোমায় খুঁজে।  অনলাইনে তো আছো তাতেই বা কম কিসে না হোক কমেন্ট ভিডিও কল।

প্রথম যৌবনে (কবিতা)

 প্রথম যৌবনে যখন দেখি  তোমায় ওড়না উড়ে বায় স্ফীত নগ্ন বক্ষ হাতছানি দেয় আমায়। আনমনে তোমায় যতবার ভেবেছি  মানসপটে শুধু তোমাকেই  এঁকেছি।  অনেক ভালো  দেখে তোমায় হৃদয়ের পূর্ণতায়। হৃদয়ের সবটুকু  অপূর্ণতা-জড়তা কেটে যায়  শুধু তোমায় দেখে।  তোমায় চোখের আড়াল করতে চায় না এ মন তাই তো কি যে এক অনুভূতি নিয়ে ভাবি অনুক্ষণ। 

তোমাতে বিভোর (কবিতা)

 কোন এক নিশীথ প্রহরে বসবো দুজনে মুখোমুখি  আবছা আলোয়  বলবো কথা চোখের ভাষায়। তোমার দূরত্ব  আর আমার একাকীত্বের  মাঝেও আমি  তোমাতে বিভোর। 

বাস্তবতা (কবিতা)

 প্রেম করবে...? আমার আকাশের ধ্রুবতারা অন্যের আকাশে ঝলমল করে।  বিয়ে করবে....? এক মেরুতে আছি আমি অন্য মেরুতে তুমি। 

প্রেমের আকুতি (কবিতা)

 হাজার মেসেজ রেখেও আমি একটি মেসেজ খুঁজি শুধু একটা মেসেজ পড়ি মন ভরে না তাতেও আমার শুধুই তোমায় খুঁজি। প্রথম প্রভাত হয় যে আমার তোমার মেসেজ পড়ে হৃদয় জুড়াই ভেবে ভেবেই কখন পাবো তোমায়।

মুসাফির (কবিতা)

 ক্ষণিকের সওদা নিয়ে আসা আমি এক অজানা গন্তব্যের মুসাফির।  যেদিন আমি কেঁদেছিলাম একা হেসেছিলো সবে আজ আমি কাঁদি আত্মীয় -পরমাত্মীয় কাঁদে অঝোর অশ্রুধারায় বুকফাটা কান্নায় বিদায়! বিদায়!

প্রেম নিবেদন (কবিতা)

 যতই দেখি তোমার চোখ -মুখ -নাক কপোলের কালো তিল দেহ বল্লরী তার চেয়ে বড় সত্যি  তুমি আছো দেবীর আসনে। অন্তরাত্মা দিয়ে ভালোবাসি তোমায় যেথায় আছো তুমি  পরম যতনে।

সাম্যের গান (কবিতা)

 যে প্রেমের ধারায় গাহি সাম্যের গান যে প্রেমের ধারায় হতে চাই  মহিয়ান। করোনার কবলে আস্পান ঝড়ে  যতই বিপদ আসুক  সেই প্রেমের ধারায় মোরা হবো বলীয়ান।

ভালোবাসা (কবিতা)

 কে বলে আমি নেই  আছি তো বিশ্বাসে হৃদয়ের স্পন্দনে যতোটুকু চেয়েছো.... আমি কখনোও  অধিকার খাটাইনি হয়তো আমি চাইনি কোন প্রতিদান...... যতোটা চেয়েছি  তুমি সুখী হও  জীবনের সবটুকু  প্রাপ্তি নিয়ে......

সম্মানের জায়গা (কবিতা)

 তুমি তোমার সন্মানের জায়গাটা ভালোবাসার জায়গাটা অটুট রেখো.....! যেখানে তোমার সামান্যতম কদর নেই  সেখানে থেকো না..... আসলে ধরে নিও এ জায়গাটাই তোমার নয়.....! যেখানে তুমি সন্মান নিয়ে থাকবে সেখানে বারবার ফিরে যেও......! পরিচিত জায়গা, পরিচিত জন তবুও সবকিছু অচেনা মনে হয়  সেখানে থেকো না......  আসলে ধরে নিও এ জায়গাটাই তোমার নয়.....!  এ বিশ্ব চরাচর সবটাই তোমার আপনালয় যদি বাঁচো বিশ্বাসে, নির্মল নিশ্বাসে.....!  দৃঢ় পায়ে এগিয়ে চলো নতুন উদ্যমে নব বিশ্বাসে বিশ্বাসী মানুষের সাথে  শাণিত হোক পথচলা আগামীর পথে....!

অতীত স্মৃতি (স্মৃতিচারণ)

 একটা সময়ের পর প্রতিটি মানুষের জীবনে সবচে মধুর  স্মৃতি বা সুখকর স্মৃতি অতীত স্মৃতি.......!  অতীতের অনেক কিছুই সদা মনে ভাসে...... রেললাইন ধরে খালি পায়ে হেঁটে মাদ্রাসায় যাওয়া সকাল বেলায় নৌকা দিয়ে শাপলা কুড়ানো আর ছে-কলা কুড়ানো আরো কত কি বন্যফল খাওয়া চাদ্দিকে শুধু চোখ ধাঁধানো অথৈ পানি দিনের অনেকটা সময় পানিতেই কেটেছে  ক্লাস থ্রি পর্যন্ত এ ছিলো নিত্যকার দিনের গল্প আর এটা পানির দেশের গল্প......! তারপর শুরু হলো জংগলের দেশের গল্প চাদ্দিকে জংগল আর জংগল আখ খেত আর পাট খেত পিন পতন নিরবতা  বিকাল গড়ালেই শুরু হতো শিয়ালের ডাক  সারারাত শিয়াল চিৎকার চেচামেচি করতো দিনের বেলাতেই শেয়াল রাস্তায় বসে থাকতো এক বাড়ি থেকে আরেক বাড়ি গেলে ভয়ে বুক কাঁপতো আর ভয়ক্লিষ্ট চিত্তে এক দৌঁড়ে এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতাম.....! সর্বক্ষণ বাবা-মায়ের শাসন পাঁচ ভাই-বোন সদা বাবা-মাকে অতিষ্ঠ করে রাখতাম  ১/২ টাকার বেশি কখনোও হাতে পেতাম না এটাই তখন মহার্ঘ ছিলো.....!  কোনভাবেই যদি অতীতের সে-ই  রোমন্থন করা দিনগুলো  ফিরে পেতাম আর বাবা-মায়ের শাসন, ভালোবাসার দিনগুলো  হয়তো এটাই হতো আমার...