সুখী হও (কবিতা)
উদাস এ মন
ভাবে সারাক্ষণ
আদৌ পাবো
কি তারে......?
পাওয়া না পাওয়ার হিসেবে নয়
ভালোবাসার বন্ধনে জড়িয়েছি যারে
স্মরি দিবানিশি তারে।
সবুজ ঘাসের বুননে
নেই কোন সজীবতা
আসমানে নেই নীলিমা
হৃদয়ে নেই কোন উচ্ছাস
শুধু তুমি নেই বলেই।
অনেকেই হেরে যায়
মিথ্যে ভালোবাসার কাছে
দিনশেষে আমিও
না হয় হেরে গেলাম
তুমি জিতে গিয়ে সুখী হও।
Comments
Post a Comment