প্রাকৃতিক দুর্যোগ বনাম আল্লাহর গজব
আমরা সবাই প্রকৃতির কোলে বসবাস করছি, প্রকৃতিরই সন্তান। তাই যেকোনো সময় যেকোনো দেশে প্রাকৃতিক দুর্যোগ নেমে আসতে পারে। ব্যাপক প্রাণহানি, ক্ষয়ক্ষতি হতে পারে। আমরা সবাই জানি, এতে কারো হাত নেই। প্রাকৃতিক বিপর্যয় থেকেই জনজীবনে প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে। আমাদের দেশের মানুষ প্রাকৃতিক দুর্যোগ বুঝে না কিন্তু আল্লাহর গজব ভালো বুঝে। তাই যেকোনো বিপদআপদ, প্রাকৃতিক দুর্যোগকে আল্লাহর গজব বলে চালিয়ে দেয়। আমেরিকা, ইউরোপসহ ভারতে প্রাকৃতিক দুর্যোগ হলে এটা আল্লাহর গজব। বাংলাদেশীদের এটা বদ্ধমূল ধারণা। যুগ যুগ ধরে ধর্মীয় চিন্তাচেতনার ফসল হিসেবে এধারণাটা এদেশের মানুষের হৃদয়ে গেঁথে গেছে। ইচ্ছা করলেও এধারণা থেকে এদেশের মানুষ বের হতে পারবে না। শুধু তাই নয়। আমাদের দেশে কোনো মানুষ রোগশোকে ভোগলে, কঠিন বিপদে পড়লে এবং কষ্টের মৃত্যু হলে পাপের শাস্তি মনে করা হয়। আর দুনিয়ায় পাপের শাস্তি ভোগ করে গেলে আখেরাতের শাস্তি কিছুটা কম হবে।পৃথিবীতে যে যেভাবে কষ্ট পাবে সবটাই তার পাপের ফসল। বিপদগ্রস্ত মানুষের প্রতি নেগেটিভ ধারণা থেকেই বিপদে পতিত ব্যক্তি এদেশে সহজে মানুষের সাহায্য সহযোগিতা পায় না। শুধু এক...