ধর্মীয় অবমাননা


 ধর্মীয় অবমাননা বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ভয়ানক শব্দ। অভিযোগ প্রতিষ্ঠিত হওয়ার আগেই নির্মম হামলার শিকার হতে হয় এবং বেঁচে যাওয়াটা ভাগ্যের বিষয়। 

আমাদের বাংলাদেশের মানুষ রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়। যেকোনো বিষয় হোক তারা দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে অভিযুক্ত ব্যক্তির উপর হামলা করে। অভিযোগ প্রতিষ্ঠিত কি-না সেটা দেখার সময় হামলাকারীদের নেই। 

ধর্মীয় অবমাননার শিকার হন সাধারণত এদেশের লেখক, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এদের সবাই মুসলিম। কবি-সাহিত্যিকরা ধর্মীয়ভাবে উদার, মুক্তমনা। তারা কোনো ধরণের উগ্রতা পছন্দ করে না। তারা বিশ্বের সব ধর্মের মানুষকে একটা প্লাটফর্মে দেখতে চায়। আর এ প্লাটফর্মটাই হলো মানবধর্ম বা মানবতা। ফলে তাদের লেখায় সামাজিক ও ধর্মীয় অনেক বিষয় এসে যায়। সঙ্গতকারণে কিছু লেখা হয়তো ধর্মেীয় অনুভূতিতে আঘাত হানে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন এমন অভিযোগে অভিযুক্ত তিন মানুষ সবারই পরিচিত। তারা হলেন-

১. হুমায়ূন আজাদ। তিনি একটি উপন্যাস বই লেখার জন্য ২০০৪ সালে মৌলবাদী বা ধর্মান্ধদের দ্বারা  হামলার শিকার হন এবং ২০০৪ সালেই আত্মরক্ষার জন্য ফ্রান্সে গমন করেন। পরবর্তীতে হামলাজনিত ইনজুরিতে ২০০৪ সালেই ফ্রান্সে মৃত্যুবরণ করেন। 

২. তসলিমা নাসরিন। উনি নারীবাদী কবি-সাহিত্যিক হিসেবেই পরিচিত। নারীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি তার চোখে খারাপ ছিলো। ধর্মীয় ও সামাজিক সংস্কার তার ভালো লাগতো না। বিশেষ করে ধর্মীয় গোঁড়ামী। ধর্ম ও প্রচলিত সমাজের রীতিনীতির বিরুদ্ধে লেখার কারণে  মৌলবাদীদের চক্ষুশূল হয়ে পড়েন। নিজেকে বাঁচানোর তাগিদে ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। 

২. আসাদ নূর। তিনি একজন মানবতাবাদী কর্মী হিসেবে পরিচিত। তিনি প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী।  মৌলবাদী বা ধর্মান্ধদের বিরুদ্ধে কথা বলেন। ফলে মৌলবাদীদের হামলার ভয়ে ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন। 

এই তিন জনই সামাজিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে ভালো। তাদের মাঝে দেশপ্রেম আছে। এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি তাদের সম্মান আছে। শুধু ধর্মান্ধদের কাছে তারা খারাপ। 

এছাড়াও বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরাও ধর্মীয় অবমাননার অভিযোগে অভিযুক্ত। তন্মধ্যে কোনোটা প্রতিষ্ঠিত। আবার কোনোটা ষড়যন্ত্র মূলক। যেমন- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পাল কর্তৃক ফেইসবুক লাইভে এসে কোরআন অবমাননার ঘটনাটি প্রতিষ্ঠিত। কিন্তু লালমনিরহাটে সেলুনে চুলকাটার ঘটনাকে কেন্দ্র করে সেলুনের নাপিত বা নরসুন্দর  বাপ-ছেলে পরেশ চন্দ্র শীল ও বিষ্ণু চন্দ্র শীলের উপর ধর্মীয় অবমাননার অভিযোগে মারধোর করা হয়। ঘটনার সত্যতা জানা যায় নি।



Comments

Popular posts from this blog

নিজের মতো বাঁচা

বোকাদের পৃথিবী

ধর্মান্ধ