Posts

Showing posts from August, 2023

জীবনের ৪টি অতি প্রয়োজনীয় উক্তি

 ১. তোমার যে বিষয়ে মেধা আছে সেটাই কাজে লাগাও  সাফল্য একদিন আসবেই।  ২. তুমি যা জানো তা-ই নিয়ে ভাবো। চিন্তাশীলদের জন্যই  এ পৃথিবী।  ৩. পৃথিবীতে ভালো ব্যবহারের চেয়ে বড় শক্তি আর নেই।  ৪. সুখটা মানুষের জীবনে মরিচিকা মাত্র। তাই জীবনে  দুঃখবাদী হওয়াই ভালো। 

মনুষ্যত্ব ও সমাজ (প্রবন্ধমূলক লেখা)

Image
 যার মন বা মনুষ্যত্ব আছে, সে-ই মানুষ। যার মনুষ্যত্ব  নেই, বিবেক নেই, সে শুধু দৈহিক গঠনে মানুষ।  এবিষয়টা আমরা লক্ষ্য করি, মানুষের সামাজিক  আচরণে। আমাদের সমাজে এমন অনেক মানুষ  আছে, যারা প্রতিনিয়ত সামাজিকভাবে মানুষকে  হেয় করে,  অপমানিত করে। মানুষকে অসম্মান করা  ছাড়া কোন কথা বলতে পারে না। এধরণের মানুষের  সংখ্যাই আমাদের সমাজে বেশি।  এরা সমাজের  চোখে খুব নামি-দামি সম্মানিত ব্যক্তি, প্রতিষ্ঠিত ব্যক্তি। একটা কথা - আপনারা সবাই জানেন, মানুষকে অসম্মান  করতে কোন যোগ্যতা লাগে না। কিন্তু মানুষকে সম্মান  দিতে অবশ্যই  যোগ্যতার প্রয়োজন হয়। এখন এ  যোগ্যতাটি কি......? মানুষ হিসেবে লোকটি কত বড় -   এটাই আসলে আলোচ্য বিষয়। এ যোগ্যতার মাপকাঠি  হলো- মনুষ্যত্ব। একজন বিবেকবান মানুষের শক্তিই  এটা। এটা ছাড়া সে চলতে পারে না। সে প্রতিনিয়তই  কষ্ট পায়। সমাজে অপশক্তির দৌরাত্ম বেশি বলেই সমাজে দুর্বল মানুষগুলো খুব অসহায়। তাদের ফেভারে কথা বলার মতো কেউ নেই। টাকার কাছে, লোকবলের কাছে, পেশিশক্তির কাছে মনুষ্যত্ব অসহায়। তাই সমাজে...

উক্তি

 একটা মানুষকে জীবন্ত মেরে ফেলার জন্য দিনের  পর দিন মানুষের অবহেলা ও অপমানজনক আচরণই  যথেষ্ট। 

সুন্দর ব্যবহার নিয়ে উক্তি

Image
 

ভালোলাগা ( উপলব্ধি মূলক কথা)

Image
  পর্ব-১: ভালোলাগার উপলব্ধি মূলক কথা ভালো লাগা হতে পারে কারো কথার, কারো প্রজ্ঞার, কারো সৌন্দর্যের ইত্যাদি। অনেক সময় এ ভালোলাগা  ভালোবাসায় পরিণত হয় না। কারণ সৌন্দর্যের কাছে,  অর্থের কাছে ভালোলাগার যে কোনো মূল্য নেই। তাই  ভালোলাগা অপ্রকাশিত থাকাই ভালো। অনেকেই  আমরা জানি না - যাকে আমার ভালো লাগে সে  আমাকে পছন্দ করে কি-না। তবে এবয়সে এসে  এটা উপলব্ধি করতে পেরেছি যে, সবকিছুর পেছনে  ঐ স্বার্থটাই বড়।  আসলে ভালোলাগা কথাটি খুব সাময়িক একটা বিষয়।  পৃথিবীর সব সৌন্দর্য স্বার্থের কাছে ম্লান। এ স্বার্থটা  অনেকটা এরকম - মেয়েদের বেলায় যেটা প্রযোজ্য তা  হলো - ছেলে খুব হ্যান্ডসাম হতে হবে এবং অনেক  টাকার মালিক হতে হবে। আর ছেলেদের ক্ষেত্রে মেয়ে  অপরুপ সুন্দরী হলে পৃথিবীর আর কিছুই লাগে না। কথা হলো - সবই ঠিক আছে। শুধু আমাদের চাওয়ার  সাথে পাওয়ার কোন মিল হয় না। বাস্তবতা সম্পূর্ণ   বিপরীত।  আমরা চাই এক, আর হয় আরেক। চাওয়া  পাওয়ার মিল হয়েছে এমন মানুষের সংখ্যা নেহায়েত  খুব কম। ভালোলাগার সাথে যদি ভালোবাসা আর ভালো বুঝাপ...

জীবনের গতি নিয়ে উক্তি

Image
 

রাগ নিয়ে উক্তি

Image
 

আন্ডারস্ট্যান্ডিং নিয়ে উক্তি

Image
 

মানবিক থাকা নিয়ে উক্তি

Image
 

সাফল্যের মন্ত্র নিয়ে উক্তি

 জীবনের সফলতার পথে এমন কাউকে পাশে পাওয়া বেশ কঠিন  যে আপনার সফলতার অংশীদার....!  বরং আপনার যে বিষয়ে মেধা আছে যে বিষয়টা আপনি ভালো করে জানেন সে বিষয়ে মনোযোগী হোন সাফল্য একদিন আসবেই.....! 

বিশ্বস্ত বন্ধু নিয়ে উক্তি

 একজন মানুষের ভালো থাকার জন্য  খুব বেশি শুভাকাঙ্ক্ষীর প্রয়োজন হয় না........  হাতেগোনা অল্প ক'জন বিশ্বস্ত বন্ধু বা শুভাকাঙ্ক্ষীই  যথেষ্ট....! আমার হাজার হাজার বন্ধু থাকতে হবে......  এমনটা নয়...... যদি একজন বন্ধু হাজার জনের সমান হয়..... তাতে সমস্যা কোথায়......?

সম্পর্কের বাঁধন নিয়ে উক্তি

 ঐ আকাশটা মনে হয় কোন এক দিগন্তে মিশে একাকার হয়ে গেছে  আমাদের জীবনটাও তাই  আমরা ভাবি হয়তো আমাদের জীবনের সাথে কেউ মিশে একাকার  হয়ে গেছে  অনেক আপন মনে হয় অথচ বাস্তবতা দিগন্ত ছোঁয়া আকাশের মতোই.....!

জীবনের গল্প নিয়ে উক্তি

 সবাই একজন সফল মানুষের গল্প খোঁজে  কিন্তু ব্যর্থ মানুষের গল্প কেউ খোঁজে না.....! অথচ একজন সফল মানুষের জীবনেও  অনেক ব্যর্থতার গল্প থাকে.....!

জীবনের সফলতা নিয়ে উক্তি

 দাম্পত্য জীবনে সফলতা মানে একজন মানুষ জীবনের অন্যান্য  ক্ষেত্রেও সফল.............  এটাই হয়তো একজন সফল মানুষের গল্প.....! দেখা যায়, একজন মানুষ কর্মক্ষেত্রে বা সামাজিকভাবে অনেক সফল কিন্তু দাম্পত্য জীবনে ভালো স্ত্রী পেলো না বা সন্তানাদি মানুষ হলো না....তবে এ সফলতা কখনোও একজন মানুষকে মানসিক শান্তি দিতে পারে না....!

জীবনের প্লাটফর্ম নিয়ে উক্তি

 কোনটা তোমার প্লাটফর্ম....?  যে প্রতিষ্ঠা তুমি অন্যকে তেল মেরে পেয়েছো.....!! না-কি  যে প্রতিষ্ঠায় তোমার অদম্য পরিশ্রম ও মেধা রয়েছে....!!!

শাহরুখ খানের উপদেশ

  বলিউড বাদশা শাহরুখ খান......   জীবনে অনেক চড়াই উৎরাই পেড়িয়ে তিনি আজকের এ অবস্থানে এসেছেন...... ...... পাঠান সিনেমার অভাবনীয় সাফল্যের মধ্য দিয়ে তিনি ৫৭ বছর বয়সে আবার ঘুরে দাঁড়িয়েছেন.......! তিনি বলেছেন, "ফিরে আসার জন্য পরিকল্পনার প্রয়োজন হয় না......  এগিয়ে যাওয়ার জন্য পরিকল্পনার প্রয়োজন.......  ফিরে এসো না..... যেটা শুরু করেছো......  তা শেষ করার চেষ্টা করো.......!"

নিয়মানুবর্তিতা নিয়ে উক্তি

 বাবা-মা শিক্ষিত হতে হবে.....   এমনটা নয়.....  সন্তানকে যে বাবা-মা নিয়মানুবর্তিতার শিক্ষা দিতে পারবে.....  সে সন্তান এমনিতেই মানুষ হবে.....! সঠিক দিক নির্দেশনা দেয়ার জন্য নিয়মানুবর্তিতার চেয়ে বড় শিক্ষক বা অভিভাবক আর নেই.....!

বুদ্ধিমান মানুষ নিয়ে উক্তি

 যেকোনো খারাপ পরিস্থিতি যে মানুষটা ভালোভাবে হ্যান্ডেল বা নিয়ন্ত্রণ করতে পারে......  সে-ই প্রকৃত বুদ্ধিমান মানুষ......   আর এ পৃথিবীটা তার জন্যে-ই....!

ইচ্ছে নিয়ে উক্তি

  ইচ্ছে এমন একটি আপেক্ষিক শব্দ  আর এতো ব্যাপক যে সারাজীবন  মানুষকে হাসায় কাঁদায়  অবিরত পাওয়া না পাওয়ার বেদনায়।

মানবিক মূল্যবোধ নিয়ে উক্তি

  বর্তমানে মানুষের সবচেয়ে বড় অভাব হলো - মানবিক  মূল্যবোধ ও সামাজিক শিক্ষার। কোথায় কি বলতে হয়.... কি করতে হয়.... কি রিয়েক্ট  দিতে হয়.....  এটাই অনেকে জানে না। 

চিরকুটের প্রেম নিয়ে উক্তি

 কেউ যখন তার প্রিয় মানুষকে ছোট্ট একটি চিরকুটে লিখে দেয়,"তুমি অনেক ভালো ''। এটাও তখন একজন প্রেমিকের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ পাওয়া বলে মনে হয়।

জীবন নিয়ে উক্তি

  তুমিই শুধু তোমার.......  তাই নিজের ভিতরে একটা জগত তৈরি করে বাঁচো.....!  Caring এর জায়গাটা অটুট রেখে  Ignore এর জায়গাটা totally block করে দাও......! দেখবে ভালো থাকবে......!!!!!

খারাপ সময় নিয়ে উক্তি

  আপনার খারাপ সময়ে অনেকে আপনার পাশে  থাকবে.... আবার অনেকে আপনার খারাপ সময়টা enjoy  করবে.... আমাদের খারাপ সময়টা হয়তো থাকে না কিন্তু  খারাপ সময়ে মানুষের আচরণটা থেকে যায়।

মূল্যায়ন নিয়ে উক্তি

  যেখানে মূল্যায়ন আছে সেখানে বন্ধুত্ব বা ভালোবাসা আছে.....! বাকীটা মরিচীকা  যা শরীর-মন উভয়ের জন্যই ক্ষতিকর....!

সংস্কৃতি বিষয়ক উক্তি

   মা-কে মা আর বাবা-কে বাবা ডেকে যে শিশুটি বড় হয়েছে......  প্রাণের তৃষ্ণা মিটিয়েছে মায়ের ভাষায় কথা বলে.....! ❤️❤️❤️ যে ছেলেটি লাটিম আর ঘুড়ি কেনার জন্য বাবার হাত ধরে বৈশাখী মেলায় গিয়েছে.....   সে কি করে ভুলবে জাতীয় সংস্কৃতি তথা বাঙালি সংস্কৃতি.....? 💔💔 তাই তো আমি ভাষায় বাঙালি.... চেতনায় বাঙালি...... বিশ্বাসে বাঙালি এবং বিশ্বে বাঙালি......! 💙💙 আমি চাই....💙  আমার প্রিয় মানুষটি লাল পাড়ের শাড়ি পড়ে, হাতে রেশমি চুড়ি, রাঙা ঠোঁট, কপালে ছোট্ট টিপ আর কাজল কালো চোখে আমার সামনে আসুক....... আমি তাকে প্রাণভরে অপলক দৃষ্টিতে দেখবো......💙💙💙

আবেগ নিয়ে উক্তি

   এখনকার সময় কেউ আর আবেগ ও বিবেক নিয়ে চলে না.......  তারপরও চলতে হয়.....  কারণ ভালো মানুষ আছে বলেই দুনিয়া এখনোও টিকে আছে......!

ভালোবাসার উক্তি

  যে যাকে সত্যিকারার্থে ভালোবাসে সে সব অবস্থাতেই  তাকে ভালোবাসে.....! কারণ ভালোবাসার চোখ অন্ধ..... যদি কেউ কাউকে অন্ধের মতো ভালোবাসে..... তবে  ভালোবাসার মানুষের ভুলগুলোও চোখে পড়ে না.....!

উক্তি

Image
 

উক্তি

Image
 

মোটিভেশনাল উক্তি

Image
 

মোটিভেশনাল উক্তি

Image
 

মোটিভেশনাল উক্তি

Image
 

বার্ধক্যকাল (প্রাবন্ধিক লেখা)

Image
  মানুষের জীবনের প্রতিনিয়ত একটু একটু পরিবর্তন চোখে পড়ে না..... দিন, মাস, বছর পেড়িয়ে যখন নিজেদের ব্যাপক পরিবর্তনটা চোখে পড়ে....   তখন শুধু স্মৃতিতে অবগাহন করা ছাড়া করণীয় আর কিছুই থাকে না.....  বয়সের সাথে সাথে প্রিয় অনেক কিছুই জীবন থেকে হারিয়ে যায়....   থাকে শুধু ধূসরতা আর একরাশ হতাশা.....!!  অনেক আপনজন পর হয়ে যায়.....   নিজেকে খুব একা লাগে.....  আর দুচোখে শুধুই শূন্যতা..... বুকভরা আশা আর দুচোখের অদম্য স্বপ্ন, ইচ্ছে কোথায় হারিয়ে  গেলো.....?  ভাবলে মনটা খারাপ হয়ে যায়......  বয়সের সাথে সাথে ভালোলাগা আর ইচ্ছেশক্তিটাও যেন মরে গেলো .... এখন আর কোথাও যেতে মন চায় না......  বিছানাটাকেই আপন মনে হয়......!  এখন আর দৈহিক শক্তিও তেমন পাওয়া যায় না....   কারণ  মানসিক শক্তিটা যে আর নেই.....   কোন রকমে ভর করে দেহটা চালানো.....   হয়তো বাঁচার তাগিদে.....  কিন্তু এ বয়সে স্বপ্ন নিয়ে বাঁচাটা খুব কঠিন......  স্বপ্ন দেখার জন্যও তো একটা প্রাণশক্তি প্রয়োজন.....!  এটাই আমাদের জীবনের সবচেয়ে খা...

অনুভব নিয়ে উক্তি

Image
Love  ইন্দ্রিয় ইঙ্গিত দেয় - এটি সুঘ্রাণ, এটি মন্দ ঘ্রাণ..... বিবেক জানান দেয় - এটা করণীয়, এটা করা যাবে না..... আর অনুভব শুধু কাছে টানে.... নিরবচ্ছিন্ন অনুভবে অনুক্ষণ......   থাকুক সে যতই দূরে.....  না থাকুক খুব চেনা-জানা, না থাকুক স্পর্শ....   তবুও কাছে টানে....!!!!

মানবধর্ম (প্রাবন্ধিক লেখা)

Image
 মানবজীবন হলো সৌন্দর্যের চর্চা....  সুন্দর কথা, সুন্দর কাজ, সুন্দর প্রকৃতি সবই মানবজীবনের কাম্য বিষয় ।  মানবজীবন মানেই মহৎ জীবন....  এজীবনে নেই কোন পঙ্কিলতা।  মানবজীবনের লেবাসটা তার আচরণগত প্রকাশ....  আর তার ধর্ম হলো মানবধর্ম....   এ জায়গায় মানুষে মানুষে নেই কোন বিভেদ...... বিশ্বে যত মানুষ আছে, যত ভাষা আছে, যত ধর্ম আছে.....  সবাই এক ছাতার নিচে।  এটাই মানবধর্ম বা মানবতা।  মহাবিশ্বের প্রতিটি বিবেকবান মানুষ এ ধর্মের পূজারি। এতোক্ষণ যা ভাষায় রূপ পেলো তা-ই  সাহিত্য এবং উচ্চমানের সাহিত্য।