মনুষ্যত্ব ও সমাজ (প্রবন্ধমূলক লেখা)
যার মন বা মনুষ্যত্ব আছে, সে-ই মানুষ। যার মনুষ্যত্ব
নেই, বিবেক নেই, সে শুধু দৈহিক গঠনে মানুষ।
এবিষয়টা আমরা লক্ষ্য করি, মানুষের সামাজিক
আচরণে। আমাদের সমাজে এমন অনেক মানুষ
আছে, যারা প্রতিনিয়ত সামাজিকভাবে মানুষকে
হেয় করে, অপমানিত করে। মানুষকে অসম্মান করা
ছাড়া কোন কথা বলতে পারে না। এধরণের মানুষের
সংখ্যাই আমাদের সমাজে বেশি। এরা সমাজের
চোখে খুব নামি-দামি সম্মানিত ব্যক্তি, প্রতিষ্ঠিত ব্যক্তি।
একটা কথা - আপনারা সবাই জানেন, মানুষকে অসম্মান
করতে কোন যোগ্যতা লাগে না। কিন্তু মানুষকে সম্মান
দিতে অবশ্যই যোগ্যতার প্রয়োজন হয়। এখন এ
যোগ্যতাটি কি......? মানুষ হিসেবে লোকটি কত বড় -
এটাই আসলে আলোচ্য বিষয়। এ যোগ্যতার মাপকাঠি
হলো- মনুষ্যত্ব। একজন বিবেকবান মানুষের শক্তিই
এটা। এটা ছাড়া সে চলতে পারে না। সে প্রতিনিয়তই
কষ্ট পায়।
সমাজে অপশক্তির দৌরাত্ম বেশি বলেই সমাজে দুর্বল
মানুষগুলো খুব অসহায়। তাদের ফেভারে কথা বলার
মতো কেউ নেই। টাকার কাছে, লোকবলের কাছে,
পেশিশক্তির কাছে মনুষ্যত্ব অসহায়। তাই সমাজের
ভালো মানুষগুলোকে নিরবে - নিভৃতে চলতে হয়।
সমাজের সব জায়গায় যদি মনুষ্যত্বের চর্চা হতো,
সবাই যদি কথাবার্তায়, আচরণে শালীন হতো
তবে সমাজের ভালো ভালো লোকদের লুকিয়ে চলতে
হতো না। তারা খুব সম্মানের সাথে সমাজে বাস করতো।
আমরা যদি পরচর্চা পরনিন্দা- পরিহার করে আমাদের
বিবেককে জাগ্রত করি, মনুষ্যত্বকে জাগ্রত করি
তবে আমরা একটি সুন্দর সমাজ ও দেশ উপহার দিতে
পারবো।

Comments
Post a Comment