Posts

Showing posts from December, 2025

পিতৃত্ব ও মাতৃত্ব

 আমি নিজেকে যখন একজন বাবা হিসেবে দাঁড় করাই তখন আমার পৃথিবীতে দুই সন্তান ছাড়া আর কাউকে দেখি না দূরে কোথাও আব্বা ডাক শুনলেও মনে হয়  আমার সন্তানেরা ডাকছে এটা শুধু আমার অনুভূতি নয় প্রতিটি বাবারই অনুভূতি  তদ্রূপ প্রতিটি মায়ের অনুভূতি  আসলে পৃথিবীতে নির্ভেজাল ভালোবাসার নাম পিতৃত্ব ও মাতৃত্ব

'৭১ আমাদের জাতীয় স্বীকৃতি

Image
  '৭১ এর মহান মুক্তিযুদ্ধ নিয়ে অনেকেই অনেক কিছু  বলে থাকেন কিন্তু আমাদের কাছে দেশপ্রেম ও  মুক্তিযুদ্ধ সবকিছুর ঊর্ধ্বে।  আমাদের কাছে '৭১ বস্তাপঁচা কিছু নয়, '৭১ আমাদের জাতীয় স্বীকৃতি।  '৭১ -কে আমরা হৃদয়ে ধারণ করি। আপনাদের কাছে মনে হতে পারে  এটা চেতনার ব্যবসা কিন্তু আমাদের কাছে আবেগ।

নিজের মতো বাঁচা

Image
  আমাদের জীবনে অনেক টানাপোড়েন থাকে, কষ্ট থাকে, দায়িত্ব থাকে। সবকিছুকে ছাপিয়ে নিজেকে ভালো রাখা, নিজে ভালো থাকা বেশ কঠিন। কিন্তু জীবনটা তো নিজের, তাই নিজের ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হয়।

বিজয়ের মাস

 # বিজয়ের মাস ডিসেম্বর মাস দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ১৬-ই ডিসেম্বর আমরা বিজয় লাভ করি আমরা অর্জন করি লাল-সবুজের পতাকা বাংলাদেশ নামক ভূখণ্ড # বিজয়ের মাসের ১ম দিনই মনটা খারাপ হয়ে যায়  ফেইসবুকে ঢুকেই শুনতে হলো পাকিস্তান জিন্দাবাদ  স্বাধীনতার ৫৪ বছর পরও যদি পাকিস্তান জিন্দাবাদ শুনতে হয় তবে স্বাভাবিকভাবেই বলা যায়  সেদিন আমরা আক্ষরিক অর্থে স্বাধীনতা পেয়েছিলাম যুদ্ধ এখনো শেষ হয়নি পাকিস্তান মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আবার আমাদের লড়তে হবে

বোকাদের পৃথিবী

 # বোকা মানুষদের জন্য এই পৃথিবী নয়। হয়তো আপনার আশেপাশের লোকজন আপনার জীবনটা জাহান্নাম বানাবে,  নয়তো দুর্ভাগ্য আপনার পিছু ছাড়বে না। # এদুই এর প্রতিকূলতা কোনোভাবেই আপনাকে সারভাইভ করতে দিবে না। শুধু চালাক লোকেরাই এদুই এর মোকাবিলা করে  টিকে থাকতে পারে।