বার্ধক্যকাল (প্রাবন্ধিক লেখা)

 


মানুষের জীবনের প্রতিনিয়ত একটু একটু পরিবর্তন চোখে পড়ে না.....

দিন, মাস, বছর পেড়িয়ে যখন নিজেদের ব্যাপক পরিবর্তনটা চোখে পড়ে....  

তখন শুধু স্মৃতিতে অবগাহন করা ছাড়া করণীয় আর কিছুই থাকে না..... 

বয়সের সাথে সাথে প্রিয় অনেক কিছুই জীবন থেকে হারিয়ে যায়....  

থাকে শুধু ধূসরতা আর একরাশ হতাশা.....!! 


অনেক আপনজন পর হয়ে যায়.....  

নিজেকে খুব একা লাগে..... 

আর দুচোখে শুধুই শূন্যতা.....

বুকভরা আশা আর দুচোখের অদম্য স্বপ্ন, ইচ্ছে কোথায় হারিয়ে  গেলো.....? 

ভাবলে মনটা খারাপ হয়ে যায়...... 

বয়সের সাথে সাথে ভালোলাগা আর ইচ্ছেশক্তিটাও যেন মরে গেলো ....

এখন আর কোথাও যেতে মন চায় না...... 

বিছানাটাকেই আপন মনে হয়......! 


এখন আর দৈহিক শক্তিও তেমন পাওয়া যায় না.... 

 কারণ  মানসিক শক্তিটা যে আর নেই.....  

কোন রকমে ভর করে দেহটা চালানো.....  

হয়তো বাঁচার তাগিদে..... 

কিন্তু এ বয়সে স্বপ্ন নিয়ে বাঁচাটা খুব কঠিন...... 

স্বপ্ন দেখার জন্যও তো একটা প্রাণশক্তি প্রয়োজন.....! 


এটাই আমাদের জীবনের সবচেয়ে খারাপ সময় বা

 বার্ধক্যকাল......

আর আমাদের মৃত্যুটা যদি স্বাভাবিক হয়..... 

তবে সবাইকে এসময়ে উপনীত হতে হবে..... 

তাই এটাকে স্বাভাবিক জীবনধারাও বলা যায়.... 

এ সময়টা যেন সবার ভালো কাটে..... 

খুব আপনজনদের দ্বারা যেন গলগ্রহের স্বীকার হতে না হয়.... 

অসহায় কালটায় যেন কারো অনুগ্রহের পাত্র হতে না হয়.....!


জগতের সব বৃদ্ধ - অসহায় মানুষকে আল্লাহ ভালো রাখুক.....! 

জীবনের স্বাভাবিক পরিণতিটা যেন এতোটা খারাপ না হয়..... 

যাদেরকে মাথার ঘাম পায়ে ফেলে দিন-রাত পরিশ্রম করে মানুষ করেছে.....  

শেষটায় তাদের দ্বারাই যেন সবচেয়ে বেশি কষ্টটা পেতে না হয়....!!!!

Comments

Popular posts from this blog

নিজের মতো বাঁচা

বোকাদের পৃথিবী

ধর্মান্ধ