ভালোলাগা ( উপলব্ধি মূলক কথা)
পর্ব-১: ভালোলাগার উপলব্ধি মূলক কথা
ভালো লাগা হতে পারে কারো কথার, কারো প্রজ্ঞার,
কারো সৌন্দর্যের ইত্যাদি। অনেক সময় এ ভালোলাগা
ভালোবাসায় পরিণত হয় না। কারণ সৌন্দর্যের কাছে,
অর্থের কাছে ভালোলাগার যে কোনো মূল্য নেই। তাই
ভালোলাগা অপ্রকাশিত থাকাই ভালো। অনেকেই
আমরা জানি না - যাকে আমার ভালো লাগে সে
আমাকে পছন্দ করে কি-না। তবে এবয়সে এসে
এটা উপলব্ধি করতে পেরেছি যে, সবকিছুর পেছনে
ঐ স্বার্থটাই বড়।
আসলে ভালোলাগা কথাটি খুব সাময়িক একটা বিষয়।
পৃথিবীর সব সৌন্দর্য স্বার্থের কাছে ম্লান। এ স্বার্থটা
অনেকটা এরকম - মেয়েদের বেলায় যেটা প্রযোজ্য তা
হলো - ছেলে খুব হ্যান্ডসাম হতে হবে এবং অনেক
টাকার মালিক হতে হবে। আর ছেলেদের ক্ষেত্রে মেয়ে
অপরুপ সুন্দরী হলে পৃথিবীর আর কিছুই লাগে না।
কথা হলো - সবই ঠিক আছে। শুধু আমাদের চাওয়ার
সাথে পাওয়ার কোন মিল হয় না। বাস্তবতা সম্পূর্ণ
বিপরীত। আমরা চাই এক, আর হয় আরেক। চাওয়া
পাওয়ার মিল হয়েছে এমন মানুষের সংখ্যা নেহায়েত
খুব কম।
ভালোলাগার সাথে যদি ভালোবাসা আর ভালো বুঝাপড়া
বা আন্ডারস্ট্যান্ডিং ভালো হয় তবেই ব্যক্তি জীবন সুন্দর
হয়। এখন এই ভালো বুঝাপড়ার জন্য ছেলেমেয়ে
পরস্পরকে ভালোভাবে জানা বা বুঝা খুব প্রয়োজন।
কিন্তু সেটা আমাদের দেশে সম্ভব হয় না। বিভিন্ন কারণ
বশত হয়ে ওঠে না। বিশেষ করে কুসংস্কারটা আমাদের
সমাজে খুব বেশি।
দাম্পত্য জীবনে ভালো বুঝাপড়া না হলে সমঝোতায়
চলে এসো। সেপারেশনে চলে যাও। খুব সিম্পল বিষয়টা
আমাদের দেশে খুব জটিল। বিবাহ বিচ্ছেদ মানেই নারী
নির্যাতন, যৌতুকের মামলা। বিষয়টি এখন এরকম হয়ে
দাঁড়িয়েছে যেন বিয়েটা যৌতুকের জন্য। আর বিচ্ছেদটা
শুধু নারী নির্যাতনের জন্যই হয়ে থাকে।

Comments
Post a Comment