প্রাকৃতিক দুর্যোগ বনাম আল্লাহর গজব


 আমরা সবাই প্রকৃতির কোলে বসবাস করছি, প্রকৃতিরই সন্তান। তাই যেকোনো সময় যেকোনো দেশে প্রাকৃতিক দুর্যোগ নেমে আসতে পারে। ব্যাপক প্রাণহানি, ক্ষয়ক্ষতি হতে পারে। আমরা সবাই জানি, এতে কারো হাত নেই।  প্রাকৃতিক বিপর্যয় থেকেই জনজীবনে প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে। আমাদের দেশের মানুষ প্রাকৃতিক দুর্যোগ বুঝে না কিন্তু আল্লাহর গজব ভালো বুঝে। তাই যেকোনো বিপদআপদ, প্রাকৃতিক দুর্যোগকে আল্লাহর গজব বলে চালিয়ে দেয়।
 
আমেরিকা, ইউরোপসহ ভারতে প্রাকৃতিক দুর্যোগ হলে এটা আল্লাহর গজব। বাংলাদেশীদের এটা বদ্ধমূল ধারণা। যুগ যুগ ধরে ধর্মীয় চিন্তাচেতনার ফসল হিসেবে  এধারণাটা এদেশের মানুষের হৃদয়ে গেঁথে গেছে। ইচ্ছা করলেও এধারণা থেকে এদেশের মানুষ বের হতে পারবে না। 

শুধু তাই নয়। আমাদের দেশে কোনো মানুষ রোগশোকে ভোগলে, কঠিন বিপদে পড়লে এবং কষ্টের মৃত্যু হলে পাপের শাস্তি মনে করা হয়। আর দুনিয়ায় পাপের শাস্তি ভোগ করে গেলে আখেরাতের শাস্তি কিছুটা কম হবে।পৃথিবীতে যে যেভাবে কষ্ট পাবে সবটাই তার পাপের ফসল।

বিপদগ্রস্ত মানুষের প্রতি নেগেটিভ ধারণা থেকেই বিপদে পতিত ব্যক্তি এদেশে সহজে মানুষের সাহায্য সহযোগিতা পায় না। শুধু একারণেই মানুষ বৃদ্ধ অবস্থায় বা রোগগ্রস্ত অবস্থায় কাছের মানুষের অবহেলার শিকার হয়। 

তাই বলছি, একজন মানুষ যেকোনো সময় অসুস্থ হতে পারে। সে যেকোনো সময় বিপদে পড়তে পারে। একটা দেশে যেকোনো সময় প্রাকৃতিক দুর্যোগ নেমে আসতে পারে।  নেগেটিভ চিন্তাচেতনা থেকে বেরিয়ে আসুন! যতটা পারেন ইতিবাচক হোন! অসহায় মানুষের প্রতি নেতিবাচক ধারণা পরিহার করুন!

Comments

Popular posts from this blog

নিজের মতো বাঁচা

বোকাদের পৃথিবী

ধর্মান্ধ