থাকে শুধু কথা (কবিতা)
দিন যায়
সন্ধ্যে নামে
ঘনিয়ে আসে রাত
তবুও তুমি নেই
জানি না
তুমি কোথায়....?
তন্দ্রা এলো চোখে
এই বুঝি এলে
হয়তো আসবে
আমি চলে গেলে।
এসেছে কথা
গল্প হয়ে
রূপকথার গল্পে
কিসের মায়ায়....?
কিসের ছায়ায়....?
এখনো আনমনে আমি।
অপেক্ষার প্রহর গুণে
বিমূর্ত আমি আজোও
পাইনি এতটুক আশা।
জীবনের দ্বন্দ্বে হেরে গেলেও
বেলা শেষে
থাকে শুধু কথা।
কথায় কথায় মালা বলে
পায়েল ছমছম
কে পরাবে মালা....?
আমার প্রিয়ার গলে।
Comments
Post a Comment