অতীত স্মৃতি (স্মৃতিচারণ)

 একটা সময়ের পর প্রতিটি মানুষের জীবনে সবচে মধুর

 স্মৃতি বা সুখকর স্মৃতি অতীত স্মৃতি.......! 


অতীতের অনেক কিছুই সদা মনে ভাসে......

রেললাইন ধরে খালি পায়ে হেঁটে মাদ্রাসায় যাওয়া

সকাল বেলায় নৌকা দিয়ে শাপলা কুড়ানো

আর ছে-কলা কুড়ানো

আরো কত কি বন্যফল খাওয়া

চাদ্দিকে শুধু চোখ ধাঁধানো অথৈ পানি

দিনের অনেকটা সময় পানিতেই কেটেছে 

ক্লাস থ্রি পর্যন্ত এ ছিলো নিত্যকার দিনের গল্প

আর এটা পানির দেশের গল্প......!


তারপর শুরু হলো জংগলের দেশের গল্প

চাদ্দিকে জংগল আর জংগল

আখ খেত আর পাট খেত

পিন পতন নিরবতা 

বিকাল গড়ালেই শুরু হতো শিয়ালের ডাক 

সারারাত শিয়াল চিৎকার চেচামেচি করতো

দিনের বেলাতেই শেয়াল রাস্তায় বসে থাকতো

এক বাড়ি থেকে আরেক বাড়ি গেলে ভয়ে বুক কাঁপতো

আর ভয়ক্লিষ্ট চিত্তে এক দৌঁড়ে

এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতাম.....!


সর্বক্ষণ বাবা-মায়ের শাসন

পাঁচ ভাই-বোন সদা বাবা-মাকে অতিষ্ঠ করে রাখতাম 

১/২ টাকার বেশি কখনোও হাতে পেতাম না

এটাই তখন মহার্ঘ ছিলো.....! 


কোনভাবেই যদি অতীতের সে-ই  রোমন্থন করা দিনগুলো

 ফিরে পেতাম

আর বাবা-মায়ের শাসন, ভালোবাসার দিনগুলো 

হয়তো এটাই হতো আমার জীবনের শ্রেষ্ঠ সময়....!

Comments

Popular posts from this blog

নিজের মতো বাঁচা

বোকাদের পৃথিবী

ধর্মান্ধ