ও প্রেয়সী তুমি কোথায়....? (কবিতা)

 ও প্রেয়সী 

তুমি কোথায়.....?

মন চায়

কাঁধে কাঁধ মিলিয়ে 

দিগন্তে মিশে যাই।

পায়ে পা মিলিয়ে 

হেঁটে যাই

দূর-দূরান্তে 

যেখানে শুধু 

তুমি আর আমি।


তুমি আমার

প্রভাতের শিউলি মালা 

সুবাসিত বকুল

তোমায় বিনে আমার

নেই কোন কূল। 


আমি জানি 

তুমি আসবেই 

আমার মোহন

বাঁশির সুর 

তোমাকে আমার 

কাছে নিয়ে আসবেই।


কালের ধারায়

পাল্টে যায় জীবন 

মানুষের মন

তুমি আছো

হৃদয়ে আমার

ঠিক আগের মতোন।

Comments

Popular posts from this blog

নিজের মতো বাঁচা

বোকাদের পৃথিবী

ধর্মান্ধ