অপেক্ষা (কবিতা)
আমি বিহ্বলিত প্রায়
তোমারি অপেক্ষায়
তুমি এসেছিলে সখা
শরতের শুভ্র আকাশের মতো
আলো ঝলমল করে।
তোমার চোখের চাহনিতে
হৃদয় পুলোকিত করে
তুমি চলে গেলে।
আমি তাকিয়ে পিছু
ফের তাকাবে আশায়
তুমি চলে গেলে বহুদূর
মরিচিকা মম মরুপ্রান্তরে।
আমি এক নাম না জানা
সম্পর্কে বন্দী
যেখানে ভাষা নেই
আবেগ নেই
তারপরও আমাকে কাঁদায়।
তোমার পথপানে
চেয়ে আছি বসে
অধীর আগ্রহে
শুধু একবার বলো
ভালোবাসি।
একটু ছুঁয়ে দাও
ভালোবেসে
জড়িয়ে আমায়।
Comments
Post a Comment