আমার স্বপ্নগুলো (কবিতা)

 তোমাকে হারাতে চাই না 

কোন মূল্যে

যদি হারিয়ে যাও কোনদিন 

তোমাকে নিয়ে আমার বর্ণিল 

সোনালি দিনগুলোর

স্মৃতিতে অবগাহন করবো 

সবটুকু ভালোবাসা একত্রিত করে। 


আজোও মন কাঁদে

তোমার স্মৃতির ভেলায়

পড়ে থাকি বেলা-অবেলা

তোমার লেখা চিরকুটগুলো

আমায় কাঁদায় নিয়তই।


আর আসে না

ফাগুনের - শরতের দিনগুলো

বিকেল বেলায় তোমায় নিয়ে 

মেতে থাকা আমার প্রহরগুলো।


আমি শূন্য হৃদয়ে

ভাঙা মন নিয়ে আজো খুঁজি

তোমায় সংগোপনে,

তোমায় ছুঁবো বলে

হৃদয় দিয়ে স্পর্শ করবো বলেই

আজো তোমার অপেক্ষায় আছি। 


জানি তুমি আমার নেই 

যেমন করে চেয়েছি তোমায় 

আমার শূন্য নীড়ে 

হৃদয়ের মনিকোঠায়। 


রাতের নিরবতার নিঃসঙ্গতায় 

আমি তোমায় খুঁজি 

চোখে তন্দ্রা আসে চোখ বুঝি

তবুও তুমি এসে ধরা দাও স্বপনে

মিষ্টি হেসে বলো

আমি তোমারি আছি।


আমার মুখের ভাষায়

যদি আস্থা না আসে

তবে তুমি আমার চোখের দিকে তাকাও

আমার ভালোবাসার মায়া জড়ানো 

ছায়া তুমি দেখতে পাবে।


আমার বুকে মাথা রেখে 

হৃৎস্পন্দন শুনতে পাবে

যার প্রতিটি নিঃস্বাসে রয়েছে 

তোমাকে পাওয়ার আকুতি। 


আমাদের প্রতিশ্রুতি 

বিশ্বাসে পাশাপাশি থাকার

একসাথে চলার আজীবন। 


স্বপ্নগুলো বাঁচিয়ে রাখা 

আশার জাল বুনে

মরে গেলেও রয়ে যাবে

প্রতিজ্ঞাবদ্ধ কথাগুলো 

স্মৃতির ক্যানভাসে

এই বন্ধু আড্ডায়। 


যতটা বলেছি, লিখেছি 

মন থেকেই 

মরে গেলেও থাকবে বেঁচে 

আমার স্বপ্নগুলো 

দিব্যি তোমাদের হৃদয়ে। 

Comments

Popular posts from this blog

নিজের মতো বাঁচা

বোকাদের পৃথিবী

ধর্মান্ধ