মম প্রিয়া (কবিতা)
আমি একান্তই তোমায়
পেতে চাই
চাই না কোন আড্ডায়
হৃদয় ভাঙ্গার আসরে
শুধু তুমি আমার হৃদয় ভাস্বরে
থাকবে মম প্রিয়া হয়ে।
আমি না থাকি
মম প্রিয়ার কাছে
সে জড়িয়েছে আমায়
অপার প্রেমের বন্ধনে
তারচেয়ে বড় কথা হলো
সে নেই কোন
হৃদয় ভাঙ্গার আসরে।
প্রেমে পড়েছি
ঐ মায়াবী চোখের
কারণে - অকারণে
চেয়েছি তোমায়
একান্ত আপন করে।
Comments
Post a Comment