শুধু ভালো থেকো (কবিতা)

 জানি না

যে হারিয়ে যায়

তাকে কি ভালোবাসার

বিনে সুতোয় বাঁধা যায়....?


সুখ যাকে হাতছানি দেয় 

কষ্টের বসতিতে গড়ে মিতালি 

সে যেন আশায় চোরাবালি। 


এ ভালোলাগার জন্যই

লিখি কাব্য কথা

সরোবরে পদ্ম যেমন

তুমিও আমার এমনি একজন। 


পৃথিবীর সব কষ্ট আমার

তারপরও সুখে থেকো

হয়তো বিনিময়ে চাওয়ার 

কিছুই নেই 

দেবারও সাধ্য নেই 

শুধু ভালো থেকো।

Comments

Popular posts from this blog

নিজের মতো বাঁচা

বোকাদের পৃথিবী

ধর্মান্ধ