অবহেলার মোড়কে হারিয়ে যাবে (কবিতা)
আমি মনে মনে ভাবি
হয়তো একদিন
তোমার সাথে দেখা হবে
তোমার হাতটি ধরবো
সবটুকু বিশ্বাস ভরসা জড়ো করে
আর মৃদু হাসবো
তোমার চোখে চোখ রেখে।
ইচ্ছে আমার
সাজিয়েছে তোমায়
বর্ণিল ক্যানভাসে।
যেখানে রাজা
উদাস আকুল মনে
অপলক দৃষ্টিতে দেখতো
তার মহারানীকে।
আজ রাজা আছে
রাজ্য আছে
শুধু মহারানী নেই।
হয়তো সময়ের আবর্তে
হারিয়ে যাবে অনেক কিছু
ফুরাবে জীবনের লেনদেন
হয়তো আমার
শেষ ভালোবাসাটুকুও
অবহেলার মোড়কে হারিয়ে যাবে।
Comments
Post a Comment