আমার একক সত্তায় (কবিতা)
তুমি আমার ভোরবেলার
শিউলি....
সন্ধ্যার সন্ধ্যামালতী.....
গভীর রাতের রজনীগন্ধ্যা
আর বিকেলের বকুল....!
বিভিন্ন রঙে রঙিন হয়ে আসো
মনোহর সুরভি ছড়িয়ে
এক হৃদয় ভালোবাসা নিয়ে
হৃদয় দরজায় কড়া নাড়ো...!
সে তুমি ছাড়া আর কেউ নয়
যে সমাসীন রয়েছো তার আসনে
আমার একক সত্তায়......
আমার সন্মান - ভালোবাসায়...!
Comments
Post a Comment